জয়পুরহাটে ৩ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৪, ০৪:২৫ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় জয়পুরহাট জেলার হিন্দু ধর্মীয় শিক্ষকগণদের তিন দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা-২০২৪ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৭মার্চ) জয়পুরহাট কেন্দ্রীয় বারোয়ারী মন্দির প্রাঙ্গণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জয়পুরহাট জেলা কার্যালয়ের আয়োজনে জেলার ৫৩জন ধর্মীয় শিক্ষকগণকে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জয়পুরহাট জেলার সহকারী প্রকল্প পরিচালক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে তিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা-২০২৪এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের জয়পুরহাট জেলা শাখার সভাপতি শ্যামল কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ্যাড. হৃষিকেশ সরকার, বিশিষ্ট সমাজকর্মী নন্দলাল পার্শ্বী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কালাই উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মনীশ চৌধুরী, জয়পুরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জয়পুরহাট পূর্ব বাজার কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরের সভাপতি নির্মল কুমার মন্ডল প্রমুখ।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জয়পুরহাট জেলার ফিল্ড সুপারভাইজার ধনেশ চন্দ্র বর্মন এর উপস্থাপনায় ৩ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী বক্তব্য শেষে প্রধান অতিথি সকল শিক্ষকদের সনদ প্রধান এবং বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ করেন।




































