টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত প্রতিমন্ত্রী, নারী হুইপ ও সংসদ সদস্যগণের শ্রদ্ধা

নাবিলা খাঁন

০৬ মার্চ ২০২৪, ০৮:৫৭ পিএম


টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত প্রতিমন্ত্রী, নারী হুইপ ও সংসদ সদস্যগণের শ্রদ্ধা

ছবি- সংগৃহীত।

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চির নিদ্রায়-শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণ, নারী হুইপ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যগণ।

 

আজ বুধবার ৬ মাচ বেলা ১২টার দিকে তারা টুঙ্গিপাড়ায় পৌছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করেন।  

 

এ সময়,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান এম.পি, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম শামসুর নাহার এম.পি, পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ শহীদুজ্জামান সরকার এম.পি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ এম.পি, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এম.পি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম রোকেয়া সুলতানা, এম.পি, মাননীয় নারী হুইপ এ্যাডভোকেট সানজিদা খানম ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ ফরিদা ইয়াসমিনসহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ ছাড়াও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, থানা অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমান, পিপিএম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ অন্যান্য কর্মকর্তা ও আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শ্রদ্ধা নিবেদন শেষে, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন।

 

 

Ads