গোপালগঞ্জে সংখ্যালঘুদের উপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
০৪ মার্চ ২০২৪, ০৯:১৫ পিএম
ছবি- সংগৃহীত।
গোপালগঞ্জে সংখ্যালঘুদের উপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদ এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ স্থায়ীভাবে বন্ধের দাবীতে মানববন্ধন- ও পথসভা করেছে সংশ্লিষ্ট সম্প্রদায়ের লোকজন।
সদর উপজেলার চেচানিয়াকান্দি হরিচাঁদ-গুরুচাঁদ সেবা সংঘের উদ্যোগে রোববার (৩ মাচ) দুপুরের দিকে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত ২৭ফেব্রæয়ারি মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকার কথিত ভুমিদস্যু শাহজাহান কাজী ও তার ছেলে আলম কাজীর নেতৃত্বে তাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিনয় হীরা ও তার লোকজনের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার পর ওই এলাকার সংখ্যালঘু হিন্দু পরিবারগুলো আতংকের মধ্যে দিন কাটাচ্ছে।
এঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ বিষয়টি স্থায়ীভাবে সমাধানের দাবী জানান তারা।




































