গোপালগঞ্জে মন্দিরের এক পুজারীর হাত-পা বেধে হত্যা
০৩ মার্চ ২০২৪, ১০:০৬ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
গোপালগঞ্জের মালিবাতা সেবাশ্রমের পূজারীর হাত-পা বেঁধে মুখের ভেতর গামছা ঢুকিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাতের যে কোন সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো, আনিচুর রহমান। তবে, কারা এবং কেন তাকে হত্যা করেছে তা এখনও পরিস্কার নয় তিনি।
৭০ বছর বয়সী নিহত এই পূজারীর নাম হাসিলতা বিশ্বাস। তিনি, সদর উপজেলার নিজড়া ইউনিয়নের দোয়ানী বাড়ী গ্রামের মৃত দিপীন বিশ্বাসের স্ত্রী।
রোববার ৩ ফেব্রয়ারী বেলা সাড়ে ৩টার দিকে এ তথ্যে নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি মো, আনিচুর রহমান বলেছে, নিহত পুজারী হাসিলতা সদর উপজেলার নিজড়া ইউনিয়নের মালিবাতা সেবাশ্রমে দীর্ঘদিন যাবত পূঁজা আর্চনাসহ ওই সেবাশ্রমের যাবতীয় দেখভাল করে আসছিলেন। প্রতিদিনেরমতো শনিবার ২ ফেব্রুয়ারী রাতে ওই সেবাশ্রমে একা ঘুমিয়ে ছিলেন।
প্রতিদিনের মতো রোববার ভোরে স্থানীয়রা আশ্রমে গেলে ওই আশ্রমের মন্দিরের দরজা খোলা দেখতে পান। এরপর তারা মন্দিরের ভেতরে ঢুকে পুজারী হাসিলতার দুই হাত ও দুই পা বাধা এবং মুখের ভেতর গামছা ঢোকানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে পৌছে নিহত হাসিলতার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মগে প্রেরন করেন।
বিকাল সোয়া ৪টার দিকে এ রিপোট লেখা পযন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি। কারা এবং কেন তাকে হত্যা করেছে তাও বের করতে পারেনি পুলিশ।




































