গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩ দিনের ”কবি সুকান্ত” মেলা শুরু

নাবিলা খাঁন

০২ মার্চ ২০২৪, ০৫:৩৭ পিএম


গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩ দিনের ”কবি সুকান্ত” মেলা শুরু

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩ দিনের ”কবি সুকান্ত” মেলা শুরু হয়েছে আজ। শুক্রবার (১মার্চ) জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ দিনের এ মেলার শুভ উদ্বোধন করেন।

 

শুক্রবার (১মার্চ)এ মেলা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবি সুকান্ত ভট্টাচার্যের পৈত্রিক ভিটায় শুরু হওয়া এ মেলা শেষ হবে আগামি সোমবার।  

 

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 

মেলা উপলক্ষে নতুনরুপে সাজানো কবি শুকান্তের বাড়ীতে বাংলাদেশের বিভিন্ন গুনি শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। মেলাকে ঘিরে গোটা উপজেলায় উৎসবের আমেজ চোখে পড়ারমতো।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে কবির বাড়িসহ মেলা প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন।

 

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তি, স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা সকলে মিলে এ মেলার আয়োজন করেছি। আগামীতেও এ মেলা যাতে অব্যাহত থাকে সেজন্য আমরা কাজ করে যাব।

 

কবির স্মৃতিকে ধরে রাখতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এমন প্রত্যাশা করেন কোটালিপাড়া পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা।

 

আগামী প্রজন্মের কাছে কবি শুকান্তকে তুলে ধরতে তার পৈত্রিক ভিটায় একটি পর্যটন কেন্দ্র ও একটি আধুনিক গ্রন্থাগার গড়ে তুলতে সরকারের দৃষ্টি আকষণ করেন কোটালিপাড়া পৌরসভার সাবেক মেয়র মো, কামাল হোসেন।

 

কবি সুকান্ত স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অশোক কর্মকার বলেন, কবির জন্মবার্ষিকী উপলক্ষে ১১ বছর ধরে কবির পৈত্রিক ভিটায় আমরা মেলা করে আসছি। কবির জন্ম আগস্ট মাসে। আগস্ট মাস শোকের মাস থাকায় আমরা প্রতিবছর মার্চের প্রথম সপ্তাহে এ মেলার আয়োজন করে থাকি।

 

স্থানীয়দের সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ধরনের গ্রামীণ মেলা যেন আগামীতেও হয় এমন প্রত্যাশা করেন উপজেলা  তিনি মনে করেন, কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে বর্তমান যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে আমাদের আরও নানামুখী উদ্যোগ নিতে হবে।

 

প্রসঙ্গত, ১৯২৬ সালের ১৫ আগষ্ট কবি সুকান্ত ভট্টাচার্য কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নিবারন ভট্টাচার্য। মাতা সুনীতি দেবী।

 

১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।

 

 

Ads