টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কুইজ প্রতিযোগিতায় শিশুদের মিলন মেলা

নাবিলা খাঁন

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৭ পিএম


টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কুইজ প্রতিযোগিতায় শিশুদের মিলন মেলা

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

সো বঙ্গবন্ধু কে জানি, এই স্লোগানকে সামনে রেখে, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে টুঙ্গিপাড়া উপজেলার ৮০টি প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ও ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সকল সদস্য ও স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদদের আত্মার শান্তি কামনায়  বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু করা হয়।

 

 

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুল হক এর সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতায় বক্তব্য রাখেন, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু লাল বাহাদুর ও টুঙ্গিপাড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান।

 

এ সময়, টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, কৃষি অফিসার মোঃ রাকিব হোসেন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শ্রীময় বাগচি সহ ৮০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।

 

 

Ads