টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে দুদকের সচিব খোরশেদা ইয়াসমীনের শ্রদ্ধা
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৩ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন। আজ বুধবার দুপুরের দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানান।
পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।
এ সময় উপ-পরিচালক মোঃ সিফাত উদ্দিন, একান্ত সচিব মোঃ রাশেদুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুল হক সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের এ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন দুর্নীতি দমন কমিশন দুদক এর সচিব খোরশেদা ইয়াসমীন।




































