বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বউ আনলেন পোল্যান্ড প্রবাসী
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪১ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বউ আনলেন পোল্যান্ড প্রবাসী শাহীন আলম পারভেজ। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম দক্ষিনপাড়া গ্রামের হান্নান মোল্লার ছেলে। পরিবার পরিজন ও আত্মীয়-স্বজনদের সাথে নিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান পোল্যান্ড প্রবাসী শাহীন আলম পারভেজ।
একই উপজেলার বেদগ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী হাজী মো: বাবুল শেখের মেয়ে রুকাইয়া জান্নাতকে সাথে নিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ীতে ফেরার পর তাদের দেখতে এলাকার শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় জমায়।

পরিবার সূত্রে জানা যায়, শাহীন আলম পারভেজ ইউরোপীয় দেশ পোল্যান্ডের সিটিজেন ওই দেশের একজন রেস্টুরেন্ট ব্যাবসায়ী। শাহীনের বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলের বউকে হেলিকপ্টারে করে বাড়িতে আনবেন। তাই বাবা মায়ের স্বপ্ন পুরন করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন।

পোল্যান্ড প্রবাসী শাহিন আলম পারভেজ বলেন, এটা আমার একটা ইচ্ছে ছিল। তার থেকে বড় কথা আমার বাবা মায়ের স্বপ্ন ছিল আমাকে এবং আমার স্ত্রী যে হবে তাকে হেলিকপ্টারে করে বাড়িতে আনবেন। মা বাবার স্বপ্ন ও আমার ইচ্ছে পুরন করার জন্য এ আয়োজন। এটা করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে।

কনের বাবা হাজী মো: বাবুল শেখ বলেন, আমি গর্বিত যে জামাই হেলিকপ্টারে চড়ে আমার মেয়েকে নিতে এসেছে। আমি খুবই আনন্দিত। বিবাহ অনুষ্ঠানে দুই হাজারের অধিক মানুষের খাবারের আয়োজন করেছি। উক্ত অনুষ্ঠানে আমার অত্মিয় স্বজন সহ এলাকার বিশিস্ট জনেরা উপস্থিতি ছিলেন।




































