গোপালগঞ্জের এগারো শত মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নাবিলা খাঁন

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৯ পিএম


গোপালগঞ্জের এগারো শত মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ছবি- সংগৃহীত।

 

গোপালগঞ্জের মরহুম বীর মুক্তিযোদ্ধা সাকায়াত হোসেন মোল্লার স্মরণে ও তার আত্মার মাগফেরত কামনায় মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান বিপিএম বার ও পিএম বার।

 

বুধবার ২১শে ফেব্রুয়ারী দুপুরের দিকে  গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া রাবেয়া আলী গার্লস স্কুল এন্ড কলেজ এর হল রুমে  আয়োজিত এক স্মরণসভা অনুষ্ঠানের মাধ্যমে শীতার্ত  মানুষের মধ্যে  প্রায় ১ হাজার ১শত শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়।  

 

গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বাচ্চু এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পুলিশ সুপার আল-বেলি আফিফা।

 

স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার গোপালগঞ্জ বদরুদ্দোজা বদর, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সবেদ আলী ভূঁইয়া, মোল্লা আসাদুজ্জামান, মোল্লা আবুল কালাম প্রমুখ। এ সময় মরহুমের সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।

 

 

Ads