গোপালগঞ্জে দুর্নীতি দমন কমিশন দুদকের মুখোমুখি বিভিন্ন সরকারি অফিস প্রধান
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৭ পিএম
ছবি- সংগৃহীত।
রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ, এই শ্লোগান নিয়ে গোপালগঞ্জে দুর্নীতি দমন কমিশন দুদকের গনশুনাণী হয়েছে। আজ বুধবার (১৪) ফেব্রুয়ারী গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি অডিটরিয়াম ও জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এ শুনানি অনুষ্ঠিত হয়েছে।
সকালে দুর্নীতি দমন কমিশন কতৃক আয়োজিত শুনানীতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক ভুক্তভোগীদের অভিযোগ শোনেন।
ভুক্তভোগীরা, গোপালগঞ্জ আড়াইশবেড় হাসপাতালের নারী-পুরুষ চিকিৎসক, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, বিআরটিএ অফিস প্রধান,পাসপোট অফিস প্রধানদের ঘুষ দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেন।
এ সময়,গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার, আল-বেলী আফিফাসহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী বে-সরকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্টানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শুনানীতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক জনগনের সেবা প্রদানে হয়রানি বন্ধ ও দুর্নীতি মুক্ত সরকারী পরিসেবা প্রদান নিশ্চিত করার কথা তুলে ধরে বলেন, সরকারী কর্মকর্তাদের সেবা প্রদানের স্বচ্ছতা জবাব দিহিতা ও আন্তরিক হতে হবে।




































