টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বেসরকারি প্রাথমিক শিক্ষক মহাজোট কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮ পিএম
ছবি- সংগৃহীত।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক মহাজোট কেন্দ্রীয় কমিটি।
আজ রবিবার দুপুরের দিকে কমিটির সভাপতি : মো: শাহাজাহান আলী সাজু ও সাধারন সম্পাদক : অরুন কুমার রায়ের নেতৃত্বে বেসরকারি প্রাথমিক শিক্ষক মহাজোট কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তারা।
এ সময় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক মহাজোট কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



































