গোপালগঞ্জের গোবরা ইউনিয়ন পরিষদে ৩দিন ব্যপী কর মেলার আয়োজন

নাবিলা খাঁন

০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৭ পিএম


গোপালগঞ্জের গোবরা ইউনিয়ন পরিষদে ৩দিন ব্যপী কর মেলার আয়োজন

ছবি- সংগৃহীত।

 

গোপালগঞ্জে ৩দিন ব্যপী কর মেলার আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ ফ্রেুয়ারী) দুপুর পৌনে ৩টায় গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিষদে আয়োজিত তিনদিন ব্যাপি এ মেলার শুভ উদ্ভোধন করেন এলজিআরডি সচিব মুহম্মদ ইব্রাহিম। 

 

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড়ভোকেট আতিয়ার রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খাঁন, সদর উপজেলা নির্বাহী কমকর্তা মো, মহাসিন উদ্দিন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো, এহশানুল হক ও গোবরা ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী শফিকুর রহমান টুটুল ছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন। 

 

মেলার আয়োজকরা আশা করছেন ৩দিন ব্যপী আয়োজিত এ মেলা চলাকালিন কমপক্ষে ৬ থেকে ৭ লাখ টাকা কর আদায় হবে। এই  তিন দিনে যারা কর দিবেন তাদের দশ থেকে পনেরো পার্সন্টের ছাড় দেওয়া হবে বলেও  জানান তারা ।

Ads