স্বতন্ত্র প্রার্থী মন্টুকে সমর্থন জানালেন জাতীয় পার্টি

শামীম মিয়া

০৩ জানুয়ারি ২০২৪, ০৫:১৪ পিএম


স্বতন্ত্র প্রার্থী মন্টুকে সমর্থন জানালেন জাতীয় পার্টি

ছবি- সংগৃহীত।


টাঙ্গাইল-৭(মির্জাপুর)আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন জানিয়েছেন মির্জাপুর উপজেলা জাতীয় পার্টি।

 

মঙ্গলবার মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক সিবার উদ্দিন ট্রাক প্রতীকের প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এসময় তিনি আরও বলেন, গত সোমবার আমাদের এই নির্বাচন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়,আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী টানা তিনবারের উপজেলা পরিষদের(সাবেক)চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এসময় মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন ইউনিট, নেতাকর্মী ও সমর্থকদের মন্টুর পক্ষে কাজ করার আহ্বান জানান।

 

এব্যাপারে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এই আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম জহির এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

Ads