সাউথইস্ট ব্যাংকের ১ম পারপেচুয়াল বন্ডের লেনদেন চিটাগং স্টক এক্সচেঞ্জে শুরু
২০ মার্চ ২০২৪, ০৫:৫৮ পিএম
ছবি- সংগৃহীত।
সাউথইস্ট ব্যাংকের ১ম পারপেচুয়াল বন্ডের লেনদেন চিটাগং স্টক এক্সচেঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর সাথে চিটাগং স্টক এক্সচেঞ্জের এই সংক্রান্ত একটি লিস্টিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো: ছাদেক হোসেন এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এই সময় সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিনিয়োগকারীগন সাউথইস্ট ব্যাংকের ১ম পারপেচুয়াল বন্ড এর জন্য সিএসই ট্রেডিং কোড SEB1PBOND এবং সিএসই স্ক্রিপ কোড ৪০০২২ ব্যবহার করে কর্পোরেট বন্ড সেক্টরের অধীনে লেনদেনে অংশগ্রহণ করতে পারবেন।




































