ওয়ারহাউজ ও সাপ্লাই চেইন খাতের দক্ষ জনবল তৈরিতে কাজ করছে সুইলস
২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম
বাংলাদেশের ওয়ারহাউজ ও সাপ্লাই চেইন সেক্টরের প্রফেশনালদের পাশাপাশি নতুনদের দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে স্টোর, ওয়ারহাউজ, ইনভেন্টরি, লজিস্টিক ও সাপ্লাই চেইন প্রফেশনালদের সংগঠন সুইলস। দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার গ্রোথ, ক্যারিয়ার গাইডেন্স, চাকরির তথ্য প্রদান এবং বেকারদের কর্মসংস্থান তৈরিতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
সুইলস প্রশিক্ষণ কর্মশালা, ক্যারিয়ার সেশন ও মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে নতুন ও অভিজ্ঞ—উভয় পর্যায়ের সদস্যদের পেশাগত উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।
দেশের উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তি অর্জনে রপ্তানি খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। এ খাতকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্টোর, ওয়ারহাউজ, ইনভেন্টরি, লজিস্টিক ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনার কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত সংগঠন সুইলস।
শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) গাজীপুরের সাফারি পার্কে ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশের সুইলস সদস্যদের অংশগ্রহণে একটি দিনব্যাপী কর্মশালা (Day Long Workshop) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)-এর সম্মানিত ডীন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এনামুল ইসলাম, পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোশাররফ গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, দেশব্যাপী সুইলসের কার্যক্রম বিস্তৃত হলে রপ্তানি খাতে কাজের গতি বাড়বে এবং বৈদেশিক মুদ্রা আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে সুইলসের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মোশাররফ গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুস সালাম এবং সৈয়দ আলাউদ্দিন আল-মাহমুদ।
উপদেষ্টা পর্ষদ হিসেবে দায়িত্ব পালন করছেন রাযিব মহাজন (ডেকো ইশো গ্রুপ), জসিম উদ্দিন (সাদ গ্রুপ), সাইফুল ইসলাম (ফকির গ্রুপ), এবি সিদ্দিক মামুন (এন জেড গ্রুপ), নজরুল ইসলাম মনি (বাটা বাংলাদেশ), মো: সানোয়ার হোসাইন (থারমেক্স গ্রুপ) তাইবুর জাফর (ব্লু প্ল্যানেট গ্রুপ), মোহাম্মদ ওমর ফারুক (মাহবুব গ্রুপ), শাকিল আহমেদ চৌধুরী (ইন্টারস্টফ গ্রুপ), সানোয়ার হোসাইন (থার্মেক্স গ্রুপ), সৈয়দ মুস্তাফিজুর রহমান (ডেবোনিয়ার গ্রুপ) এবং মোহাম্মদ মাসুদ পারভেজ (মিতালি গ্রুপ) সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সিনিয়র ওয়ারহাউজ এবং সাপ্লাই চেইন প্রোফেশনাল। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়ারহাউজ ও সাপ্লাই চেইন প্রফেশনালগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক এডমিনিস্ট্রেশন কার্যক্রমে দায়িত্ব পালন করেন শিশির দাস(জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড) , এ.কে.এম মফিদুল ইসলাম বেলাল (ইপিক গ্রুপ), সরদার জাহাঙ্গীর (হামীম গ্রুপ), রিয়াজুল ইসলাম (ইভিন্স গ্রুপ), ইসলামুল হক বাপ্পী (ইপিক গ্রুপ), তোফাজ্জল হোসাইন (ডেকো ইশো গ্রুপ), সাইফুল ইসলাম (ডেকো লিগ্যাসি গ্রুপ), শাহনেওয়াজ শরীফ শামীম (এন জেড গ্রুপ), আনোয়ার হোসেন (প্রাণ-আরএফএল গ্রুপ), ফাহাদ হোসেন ফাহিম (কেএসআরএম), রোকন বিশ্বাস (ক্রিস্টাল মার্টিন গ্রুপ) ও মোহাম্মদ ফেরদৌস রহমান (হামীম গ্রুপ)সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়ারহাউজ ও সাপ্লাই চেইন প্রফেশনালগণ।


























