জয়কে ‘মাস্টারমাইন্ড’ বলে তোপের মুখে সোহেল তাজ
১৩ অক্টোবর ২০২৪, ১০:৪৯ পিএম
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণুবিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া দম্পতির প্রথম সন্তান এবং বাংলাদেশের সাবেক আইসিটি পরামর্শক সজিব ওয়াজেদ জয়কে ছাত্র-আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে আখ্যায়িত করে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে তোপের মূখে পরেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।
তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে অনেকটা ব্যাঙ্গাত্মকভাবেই জয়কে কতাক্ষ করে এমন মন্তব্য করেছেন।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘আজকে পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে, ছাত্র-জনতার অভুত্থানের ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান। আবার জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন, ‘এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার, কোনো দলের নয়।’ আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘এই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হচ্ছে মাহফুজ।’
সোহেল তাজ আরো লেখেন, ‘আশ্চর্য হবার কিছুই থাকবে না যদি কয়েকদিন পর শোনা যায় যে আসল ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে সজীব ওয়াজেদ জয়।’
সোহেল তাজ স্মরণ করিয়ে দিয়ে বলেন- ‘আমাদের সবার নিশ্চই মনে আছে, বেচারা প্রিন্স চার্লস-এর কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হবার জন্য।’
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের এমন স্ট্যাটাসে চলছে নানান বিতর্ক। অনেকেই তার এমন বক্তব্য সহজভাবে নিতে পারেননি। নীচে আরো কিছু মন্তব্য তুলে ধরা হলো।
Dr-Mahfuz Nayon নামের ব্যাক্তি লিখেছেন ‘‘যারা ভেবেছিলেন আমিসহ, তরুন প্রজন্মের আইকন সোহেল তাজ আওয়ামীলীগের হাল ধরবেন তাদের জন্য সিক্স প্যাক সমবেদনা। তিনি এখন স্টোরি টেলার বলতে পারেন বাংলাদেশের এস.এস.রাজমৌলী।’’
Mohammad Omar Faruk লিখেছেন- ‘‘জাতীয় বেইমান সোহেল তাজ আপনার জন্য শুধু ঘৃনা।ভাবতে ও অবাক লাগে আপনি বঙ্গতাজ জহুরা তাজউদ্দীনের সন্তান।বঙ্গবন্ধু হত্যার পর আপনার মায়ের ভূমিকা থেকে শিক্ষা নিতে পারতেন।মনে রাখবেন বাঙালা ও বাঙালির আরাধনার ধন বঙ্গবন্ধু তার কন্যা শেখ হাসিনা শেখ রেহেনা বঙ্গবন্ধু দৌহিত্র সজিব ওয়াজেদ জয় পুতুল বাঙালির আবেগের জায়গা। সব জায়গায় হাত দিতে নেই হাত পুড়ে যাবে। বঙ্গতাজের সন্তান হিসেবে যে সমমান পাওয়ার কথা তা কিন্তু হারিয়ে ফেলেছেন।’’
MD Golam Kibria Mithu নামের একজন লিখেছেন ‘‘সোহেল তাজ ভাইয়ের মাথা কি নষ্ট হয়ে গেল নাকি?’’
সৈয়দ আশরাফের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত আপনার। প্রয়াত সৈয়দ আশরাফের নখের যোগ্য আপনি নন। মৃত আশরাফ যত সমাদৃত আওয়ামী লীগের তৃনমূল নেতাকৃর্মীর কাছে আপনি ততটা ঘৃনিত। সোহেল তাজ আপনি ইতিহাসের আস্তাকূড়ে নিক্ষিপ্ত হয়ছেন। আপনার চিকিৎসা দরকার। আপনাকে এ জাতি ক্ষমা করবেনা।
আরিফা রহমান রুমা নামের একজন লিখেছেন, ‘বঙ্গতাজের জন্য কষ্ট হচ্ছে। আপনার পরিবারের অনেকেই আমার ঘনিষ্ট। আপনার প্রোপার চিকিৎসা কেন করাচ্ছে না , বুঝলাম না।’



























