ত্রয়োদশ আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড- ২০২৪

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি ২০২৪, ০৪:৩৮ পিএম


ত্রয়োদশ আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড- ২০২৪

ছবি- সংগৃহীত।


২৪ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উত্তরার ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ প্রাঙ্গণে ত্রয়োদশ আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামীকাল ৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।  

 

এই অনুষ্ঠানে আপনার/আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য। আমরা আশা করি, এই অনুষ্ঠানে আপনার পত্রিকা/টেলিভিশন/রেডিওয়ের প্রতিবেদক, আলোকচিত্রী পাঠিয়ে বাংলা অলিম্পিয়াডের প্রচারণায় সহযোগী ভূমিকা রাখবেন।     

 

প্রতিবছরের মতো এবারও ব্যাপক আয়োজনে ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্শন স্কুলের বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড। দেখতে না দেখতেই বাংলা অলিম্পিয়াডের ধারাবাহিকতা এক যুগ অতিক্রম করেছে। সারা দেশের শতাধিক স্কুলের সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এবারের ত্রয়োদশ আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার সকাল সাড়ে ৮টায় স্কুল প্রাঙ্গণে ত্রয়োদশ আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড শুরু হবে।

 

ভাষার মাসে দেশের ইংরেজিমাধ্যম স্কুলগুলোর অংশগ্রহণে বাংলা ভাষা বিষয়ক সর্ববৃহৎ প্রতিযোগিতা রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ আয়োজিত আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড।    

এ বছরও অন্যান্য বারের মতো এ প্রতিযোগিতার উপদেষ্টা ও বিচারক হিসেবে আছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ- লেখক-শিল্পীবৃন্দ। চিত্রাংকন, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, রচনা, গান, কুইজ এবং নৃত্য- এই ৭ টি বিষয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

 

প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকে পড়াশোনার পাশাপাশি এই স্কুলটি সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক চর্চায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  দেশীয় সংস্কৃতির সাথে শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা বাড়াতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং অনুষ্ঠানের আয়োজন করে আসছে।  খেলাধুলা, বিজ্ঞানসহ নানা বিষয়ে নানা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্কুলের শিক্ষার্থীরা দেশের জন্য সম্মান বয়ে আনছে।এরই অংশ হিসেবে গত ১৩ বছর ধরে স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড।

 

 

Ads