নভেম্বরে পোশাক শ্রমিকদের বেতন বাড়ছে
৩১ অক্টোবর ২০২৩, ১০:৫৭ পিএম
ছবি- সংগৃহীত।
আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। আজ মঙ্গলবার বিজিএমইএ প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ফারুক হাসান বলেন, ‘নভেম্বর পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে এবং তা ডিসেম্বরেই কার্যকর করা হবে।’
তিনি আরও বলেন, ‘শ্রমিকদের কষ্ট হচ্ছে আমরা জানি। কিন্তু বিশ্ব অর্থনীতি এখন সংকটে আছে। আমাদের পোশাক রপ্তানি কমে গেছে। এ অবস্থায় আমরাও খুব একটা ভালো নেই।’





























