ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার নেতৃত্বে রাহাত ও সাব্বির


ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার নেতৃত্বে রাহাত ও সাব্বির

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ' ইবি শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসমাইল হোসেন রাহাত এবং সাধারণ সম্পাদক হিসেবে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ সাব্বির মনোনীত হয়েছে।
 

সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখা কর্তৃক  আয়োজিত ইফতার মাহফিলে এ কমিটি ঘোষণা করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী  বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মাদ আল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল রাহাতের  সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা  সম্পাদক মুফতি আহমাদ আব্দুল জলিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা সভাপতি আলহাজ্ব মোমতাজুল করিম, বাংলাদেশ শিক্ষক ফোরামের সাংগঠনিক  সম্পাদক শিহাব উদ্দীন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড.শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম,আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম এ ছাড়াও বন্ধুপ্রতিম সংগঠন সমূহের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, দেশের বিশ্ববিদ্যালয়সমুহের সামগ্রিক শিক্ষার মান ক্রমান্বয়ে অবনতি হচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীনতা উত্তর দেশের ১ম পাবলিক বিশ্ববিদ্যালয় হলেও এখানে শিক্ষার্থীদের আবাসন ও খাবারের মান নিয়ে কথা বলতে গেলে আক্ষেপ করতে হয়। এই রাষ্ট্র কত কিছু করে কিন্তু দেশের সেরা মেধাবী সন্তানদের জন্য উন্নত আবাসন ও খাবারের ব্যবস্থা করতে পারে না এটা মেনে নেয়া যায় না। তাই দক্ষতা ও নৈতিকতাকে ভিত্তি ধরে অবকাঠামো, গবেষণা ও শিক্ষার মান নিশ্চিত করতে সামগ্রিক সংস্কার করতে হবে।

Ads