ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে সংস্কারের দাবিতে মানববন্ধন


ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে সংস্কারের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবহন পুলে সংস্কারের দাবিতে মানববন্ধন  করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ইবি সংসদ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় প্রশাসন ভবনের সামনে সংগঠনটি এ মানববন্ধনের আয়োজন করে।

এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান, সহ সভাপতি সাদীয়া মাহমুদ মীম,সহ-সভাপতি উদয় দেবনাথ,সাধারণ সম্পাদক নূরে আলম এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সহ-সভাপতি সাদিয়া মাহমুদ মীম বলেন," আপনারা জানেন স্বাধীনতার পরে প্রথম বিশ্ববিদ্যালয় হওয়ার সত্ত্বেও  প্রশাসনিক এবং পরিবহন পুলে তেমন কোনো সংস্কার হয়নি।

পরিবহন প্রশাসকের দায়িত্বে যিনি আছেন তিনি আবার  উপ-উপাচার্য   পদেও আছেন। দুইটি পদ পরিচালনা করার সক্ষমতা না থাকলে অবিলম্বে পদত্যাগ করুন।

তিনি আরো বলেন অতিদ্রুত প্রশাসনিক কাজে মনোনিবেশ করুন এবং ক্যাম্পাসের উদ্ভুত বাসের সকল সমস্যা সমাধান করুন"

এসময় ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান  বলেন," যিনি চালক ছিলেন তিনি গত দুই-তিন দিন একনাগাড়ে বাস চালাচ্ছেন, দূর্ঘটনার সময় চালক ঘুমাচ্ছিলেন, প্রশাসন আর কতো দিন বাসচালকের ন্যায় ঘুমিয়ে সাধারণ শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলবেন। কিছু দিন আগে বাসে একটা সিট ধরা নিয়ে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাতে প্রমাণিত হয়, ইবিতে একটা সিটের জন্য এখনো যুদ্ধ করতে হয়।কখন কোন রুটে বাস চলবে সেটাও পরিষ্কার নয়।আমরা ভাড়ায় চালিত বাস দেখতে চাই না,ক্যাম্পাসে নিজস্ব বাস দেখতে চাই।

Ads