চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতির নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ
১৩ জুলাই ২০২৪, ০৬:৪৩ পিএম
সংগঠনটির সিনিয়র সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক কুয়েসার আজীবন সদস্য উপস্থিত ছিলেন।
আজ ১৩ জুলাই’২৪ শনিবার দুপুর ১২.০০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতি (কুয়েসা) এর আগামী দুই বছরের (২০২৪-২০২৬) নির্বাহী পরিষদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা সংগঠনটির নিজস্ব কার্যালয় ঢাকার বিজয় নগরস্থ আকরাম টাওয়ারের ১২তলায় প্রধান নির্বাচন কমিশনার মোঃ মিজানুল ইসলাম ও অন্যান্য নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে প্রকাশ করা হয়েছে।
এছাড়াও এ সময় সংগঠনটির সিনিয়র সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক কুয়েসার আজীবন সদস্য উপস্থিত ছিলেন। ভোটার তালিকার ব্যাপারে কোন সদস্যের কোন আপত্তি থাকলে তা আগামীকাল ১৪ জুলাই’২৪ তারিখের মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করা যাবে। এবং ২১ জুলাই’২৪ আবেদন নিস্পত্তি করে ৩১ জুলাই’২৪ চড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে কুয়েসা নির্বাহী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ মিজানুল ইসলাম জানান।
এখানে উল্লেখ্য যে ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতি (কুয়েসা)র নির্বাহী পরিষদ নির্বাচন’২৪ এর তফসিল ঘোষনা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১শে আগষ্ট’২৪ রোজ শনিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠার ৪১ বছর পর সদস্যদের সরাসরি ভোটে এবারই প্রথম নির্বাচন হচ্ছে, তাই এই নিয়ে সদস্যের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্বিপনা লক্ষ্য করা গেছে।



























