জয়পুরহাটে বাগীশিকের বার্ষিক গীতাশিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত
০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি
সারাদেশের ন্যায় জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে প্রথমবারের মতো বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার কেন্দ্রীয় বারোয়ারি মন্দিরে জেলার বিভিন্ন কেন্দ্রের ১শ জন শিক্ষার্থী এ পরীক্ষা অংশগ্রহন করে।

জেলা পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক গোবিন্দ কুমার বাঁশফোর-এর তত্ত্বাবধানে পরীক্ষার প্রশ্নপত্র উন্মোচন করা হয়। পরিক্ষার শুভ উদ্বোধন করেন, জয়পুরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক এ্যাড. নন্দকিশোর আগরওয়াল। এসময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলার সদস্য সচিব এ্যাড. স্বপন তালুকদার,পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি এ্যাড. হৃষিকেশ সরকার, ব্রাহ্মণ সংসদ জেলা শাখার সভাপতি প্রভাষক কৃষ্ণ পান্ডে, পূজা উদযাপন পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র দাস, সমাজসেবক মলয় চৌধুরী প্রমুখ।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে ছিলেন, শিক্ষক সমর রায়, লিপি রানী শীল ও সুমনা রানী। বাগীশিক জেলার শাকার সাধারণ সম্পাদক সাগর বর্মন , যুগ্ম সম্পাদক শুভ বর্মন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক অর্পণ দাস ।

নতুন প্রজন্মের মাঝে সনাতনী সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাগীশিক-এর এই মহৎ উদ্যোগ জয়পুরহাটের সুধীমহলে বেশ প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য কেন্দ্রীয় বাগীশিক-এর তত্ত্বাবধানে সারাদেশে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।






























