ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে সমাজ থেকে মাদক নির্মুল করবো- আবুল খায়ের ভূঁইয়া
০৮ নভেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন আগামীতে রাষ্ট্রগঠণের সুযোগ থাকলে আমরা সমাজ থেকে মাদক নির্মুল করবো,যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করবো।কারিগরি শিক্ষার মাধ্যমে আত্মনির্ভরশীল করবো।বেকারত্ব দূর করতে সর্বাত্মক চেষ্টা করবো।
গতকাল শনিবার (৮ ই নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে ৭ ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণসংহতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এইসব অঙ্গিকার করেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন জনগণের স্বার্থে যারা কথা বলেছেন, জনগণ যাদের সাথে ছিল, দেশ এবং জনগণের জন্য রাজপথে আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত দিয়েছে, তাদের রক্ত কখনো বৃথা যায়নি। হাসিনা এবং তার দোসরদের বিচার প্রচলিত আইনে এদেশে হবে।তিনি আরো বলেন, আগামি ফেব্রুয়ারিতে রমজানের পূর্বে দেশে একটি নির্বাচন হবে। দীর্ঘদিন থেকে আমরা যে নির্বাচনের প্রত্যাশা করেছি। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, গুম-খুন থেকে দেশের মানুষকে রক্ষার জন্য খালেদা জিয়া জনগণকে নিয়ে আন্দোলন করেছেন। এই আন্দোলন করতে গিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।দীর্ঘ দিন বৃদ্ধ বয়সে কারাবন্দী ছিলেন। কিন্তু এ-ই দেশের মানুষদের ছেড়ে পালিয়ে যাননি।
উক্ত সভায় সদর উপজেলা পশ্চিম বিএনপির সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ভুট্টাে চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মৃত্যুন্জ্ঞয়ী নেতা সাহাব উদ্দীন সাবু যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, জেলা বিএনপির সদস্য এবং সভাপতি পদপ্রার্থী এডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী এবং সদর পশ্চিম বিএনপির সাবেক সভাপতি আব্দুল করিম ভুইঞা মিজান, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, রায়পুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি লিটন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নয়ন মেম্বার সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি,যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবক দল,বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।
সভা শেষে নেতারা আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।



























