আক্কেলপুরে প্রবাসির বাড়িতে ডাকাতি করে নিয়ে গেল নগদ টাকা ও স্বর্ণালঙ্কার

চৈতন্য চ্যাটার্জী

০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ পিএম


আক্কেলপুরে প্রবাসির বাড়িতে ডাকাতি করে নিয়ে গেল নগদ টাকা ও স্বর্ণালঙ্কার

আক্কেলপুরে প্রবাসির বাড়িতে ডাকাতি করে নিয়ে গেল নগদ টাকা ও স্বর্ণালঙ্কার।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার উপজেলার গোপীনাথপুর পূর্ব পাড়া গ্রামের প্রবাসী সোহেল রানার বাড়িতে গত বুধবার দিবাগত রাতে সংঘবদ্ধ ভাবে ডাকাতির ঘটনা ঘটেছে । জয়পুরহাট জেলার পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন। থানায় মামলা দায়ের।

ভক্তভোগী পরিবারের অভিযোগ, রাত চারটার দিকে ২০-২২ জনের একটি দেশীয় অস্ত্র সহ ডাকাতদল বাড়ির পেছনের জানালার গ্রিলের  এসএস একটি পাইপ কেটে দরজার সিটকানি খুলে ভেতরে প্রবেশ করে। তাঁরা প্রথমে প্রবাসী সোহেল রানার বাবার চোখ ও হাত বাঁধে। পরে তাঁর মা’র হাত বেঁধে উপর তালায় সোহেলের ঘরে নিয়ে যায়। সেখানে সোহেল ও তাঁর স্ত্রীর হাত বেঁধে ঘরের মধ্য রাখা জনিসপত্র তছনছ করে প্রায় নগদ ২৯ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। তবে ডাকাত দলের সদস্যরা কাউকে মারপিট করেনি। ওই সময় পরিবারের সকলের মোবাইল ফোন কেড়ে নিলেও চলে যাওয়ার সময় মুঠোফোন গুলো দিয়ে জান ডাকাতেরা। 

বাড়ির মালিক সোহেল রানা বলেন, “আমি গত কয়েকমাস পূর্বে মালয়েশিয়া থেকে বাড়িতে ছুটিতে এসেছি। রাত চারটার দিকে বাড়ির জানালা কেটে ২০-২২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে জায়। তবে আমাদের কাউকে মারধর করেনি। আক্কেলপুর থানায় ঘটনাটি জানালে আক্কেলপুর থানার পরিদর্শক ও জয়পুরহাট জেলার পুলিশ সুপার মহোদয় মুহম্মদ আবদুল ওয়াহাব আমাদের বাড়িতে আসেন।”

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদরে (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, “আজ সকালে খবর পাই মালয়েশিয়া প্রবাসী সোহেল রানার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আমি তাঁর বাড়িতে এসে দেখি ঘরের জিনিপত্র এলোমেলো। ”

আক্কেলপুর থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে সোহেল রানার বাড়িতে যায়। ঘরের জিনিস পত্র সব এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মহোদয় মুহম্মদ আবদুল ওয়াহাব ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন।”

Ads