আক্কেলপুরে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধষ চুরি

চৈতন্য চ্যাটার্জী

২৯ আগস্ট ২০২৫, ১২:১৩ পিএম


আক্কেলপুরে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধষ চুরি

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের চকরঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস ও পাঠদান কক্ষের হ্যাজবল কেটে এক দুর্ধষ চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় বুধবার (২৭ আগস্ট) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সোয়া ৪টায়  দিকে ক্লাস শেষে বিদ্যালয়ে তালা দিয়ে চলে যায় প্রধান শিক্ষক। বিদ্যালয়ে কোন নৈশ্যপ্রহরী না থাকায় মঙ্গলবার গভীর রাতে অফিস ও পাঠদান কক্ষের হ্যাজবল কেটে ভিতরে প্রবেশ করে। আলমারির ড্রয়ার ভেঙে  শিক্ষার্থীদের খেলার সামগ্রী ও অফিস কক্ষের চারটি ফ্যান এবং চতুর্থ শ্রেনির পাঠদান কক্ষের চারটি ফ্যান চোরেরা চুরি করে নিয়ে যায়। চোরেরা যাওয়ার সময় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র আলমারি থেকে বের করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে যায় সাথে কিছু বাতি ভেঙে রাখে।  খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র কুমার জানান, সকালে স্কুলে এসে দেখি অফিস ও পাঠদান কক্ষের হ্যাজবল কেটে আটটি ফ্যান ও  শিক্ষার্থীদের খেলার  সামগ্রী  চোরেরা চুরি করে নিয়ে যায়। চোরেরা যাওয়ার সময় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র আলমারি থেকে বের করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে যায়। পরে উপজেলা প্রথমিক শিক্ষা অফিসে অবগত করে আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এ ঘটনায় বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী সহ শিক্ষকদের আতঙ্ক কাজ করছে। এর আগেও বিগত সময়ে দুই বার স্কুলে চুরির ঘটনা ঘটেছিল। এ ঘটনায় দ্রুত চোর চক্রদেরকে গ্রেপ্তার সহ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছি।

বিদ্যালয়ে শিক্ষার্থী আয়শা জানায়, চোরেরা আমাদের কক্ষের ফ্যান চুরি করেছে। অতিরিক্ত গরমে আমাদের পাঠদান ব্যহত হচ্ছে। চোর গ্রেপ্তারসহ প্রশাসনের কাছে বিচার দাবি করছি। 

স্থানীয় রিফাতসহ এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, বিদ্যালয়ে চুরির ঘটনা খুবই দুঃখজনক। প্রশাসনের কাছে দ্রুত চুরির ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিদ্দিকুর রহমান   জানান, চুরির বিষয়টি আমি অবগত নই। তিনি আরও বলেন, এ উপজেলা ষোলটি প্রাথমিক বিদ্যালয়ে কোন নৈশ্যপ্রহরী নেই। এতে অরক্ষিত থাকে বিদ্যালয়গুলো।

আক্কেলপুর থানার কর্মকর্তা (ওসি) মো. শফিকুর ইসলাম বলেন, চকরঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় বুধবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র কুমার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত চুরির ঘটনায় চোরচক্রকে দ্রুত গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।

Ads