মির্জাপুরে এক গৃহবধূর কোল জুড়ে ৪টি সন্তানের জন্ম
০৮ এপ্রিল ২০২৫, ০১:১৫ পিএম
টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে গত রোববার সন্ধ্যায় এক গৃহবধূ ৪ সন্তান প্রসব করেছেন ।হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে বাচ্চা প্রসব করানো হয়। তবে, চার সন্তানের মধ্যে এক সন্তান মারা গেছেন।
জানাগেছে, গৃহবধূর বাড়ি বাসাইল উপজেলার জতুকী গ্রামের প্রবাসী রতি সরকারের স্ত্রী আখি সরকার(২১)।
ওই গৃহবধূর বড় জা শিল্পী রানী সরকার সাংবাদিকদের জানান, গত ১৫ বছর পর আমাদের ঘর আলোকিত করে ৩ সন্তান পৃথিবীতে এসেছে। তাদের ৩ জনের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রত্যাশা করেন তিনি।
পরিবার সুত্রে জানা যায়, ে১৫ বছর আগে রতি-আখি দম্পতির বিয়ে হয়। বিয়ের ১ বছর পর ছেলে সন্তান হলেও প্রসবের ৪দিন পর তার মৃত্যু হয়। তারও এক বছর পর তাদের এক মেয়ে সন্তান হয়। অপরদিকে বিয়ের ১৫ বছর পর একসাথে ৪ সন্তান প্রসব করে আখি। এরমধ্যে ৩ সন্তান জীবিত ও ১ সন্তান মৃত প্রসব করেন। এতে তাদের পরিবারে বইছে খুশির আনন্দ।
এ ব্যাপারে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ডাক্তার (ইন্টার্নি) এনআইসিইউ'র দায়িত্বে থাকা ডাক্তার নাজিয়া জানান, বাচ্চা ৩টির ওজন কম আছে। বর্তমানে তাদেরতাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।




































