মঠবাড়িয়ায় একতরফা বণিক সমিতির কমিটি গঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

মজিবর রহমান

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৩ পিএম


মঠবাড়িয়ায় একতরফা বণিক সমিতির কমিটি গঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন


পিরোজপুরের মঠবাড়িয়া বাজার বনিক সমিতির কার্য নির্বাহী কমিটির অগনতান্ত্রিক ফ্যাসিষ্ট হাসিনার দেখানো পথে একতরফা ভোট বিহীন রাতের আধাঁরে বণিক সমিতির কমিটি গঠন করার প্রতিবাদে মানববন্ধান কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার পৌরসভার সম্মুখ সড়কে মঠবাড়িয়া বাজের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দের ব্যনারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ (সাবু) এর সভাপতিত্বে ও পৌর যুবদলেন আহবায়ক জাহাঙ্গীর হায়দার বাদল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন লোকে পৌর বিএনপির আহবায়ক কে এম হুমায়ন কবির ব্যবসায়ী ওলিউল ইসলাম তূষার, সাবেক ছত্রদলের সভাপতি মাহাবুবুল ইসলাম নান্ন, মঠবাড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ পৌর ছাত্র দলের সাবেক আহবায়ক মামুন মিয়া, পূজা উদযাপন পরিষদের আহবায়ক সর্নকার রতন কর্মকার, ব্যবসায়ী খলিলুর রহমান ও জাকির হোসেন প্রমূখ। 

বক্তারা একতরফা পকেট কমিটি আখ্যায়িত করে অবিলম্বে এ কমিটি বাতিল করে গণতান্ত্রিক পন্থায় আগামী তিন মাসেন মধ্যে বণিক সমিতি গঠনের দাবি জানান। উল্লেখ্য,গত ৩১ জানুয়ারী ২৫ মঠবাড়িয়া বনিক সমিতির মহরাজকে সভাপতি ও কামরুল আহসান রিপনকে সাধাণ সম্পদক করে ২৯ সদ্যস্য বিশিষ্ট একটি কমিটি বরিশাল রেজিষ্টসন ট্রেড ইউনিয়ান থেকে অনুমোদন করানো হয়।
 

Ads