আক্কেলপুরে ৪০ কেজি গাঁজা ও ৩৬৫ পিচ ইয়াবাসহ আটক ৩
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৮ পিএম
জয়পুরহাটের আক্কেলপুরে ৪০কেজি গাঁজা ও ৩৬৫ পিচ ইয়াবাসহ তিন আসামিকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় আক্কেলপুর পৌরসভার সোনামুখী মোড় বড় মসজিদ সংলগ্ন এলাকা থেকে মাদক পরিবহনের সময় তিন মাদক কারবারীকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা থেকে একটি সাদা প্রাইভেট কার যাহার নম্বর (ঢাকা মেট্রো-গ ৩৯-০৬১৩) আক্কেলপুরের উপর দিয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল। এমন সময় পৌরসভার সোনামুখী বড় মসজিদ সংলগ্ন এলাকায় আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিছুর রহমান এঁর তদারকিতে থানার উপপরির্দশক (এসআই) গোলাম রব্বানীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সাদা প্রাইভেট কারটিতে থাকা ব্যাক্তিদের জিজ্ঞেসা বাদে সন্দেহ হলে তল্লাশি চালানোর সময় প্রাইভেট করের ড্রাইভার এর পায়ের নিচে রাখা ৩৬৫ পিচ ইয়াবা ও প্রাইভেট কারএর পিছনের ডিব্বিতে ৪০কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করে। এসময় কারে থাকা নাজমা(৪০), নাসরিন আক্তার (২৫) ও ড্রাইভার রুবেল (২৫) কে পুলিশ আটক করে। নাসরিনের সঙ্গে তিন বছরের শিশু সন্তানও ছিল।
আটককৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার শাখিদার পাড়া মহল্লার সোলাইমান প্রামানিকের কন্যা নাজমা, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ছাইকোট গ্রামের রাকিব হোসেনের স্ত্রী নাসরিন আক্তার ও একই জেলার কোতোয়ালি থানার শুভপুর চকবাজার গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র রুবেল।
গ্রেপ্তার নাজমা সাংবাদিকদের বলেন, আমি দীর্ঘ দিন ধরে গাঁজা ও ইয়াবা সহ মাদকদ্রব্য ঢাকা, কুমিল্লা থেকে এনে বিভিন্ন জেলার গাঁজা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করি। ব্যবসায়ীদের কাছে সরবরাহ করলে তারা আমাকে কিছু টাকা দেয়। জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ এলাকার রমজান আলীর কাছে যাচ্ছিলাম। আমরা যাত্রী সেজে প্রাইভেট কারে উঠেছিলাম। আক্কেলপুরে এসে পুলিশের জালে ধরা পড়েছি।
নাসরিন আক্তার বলেন, আমি এবার প্রথম এই পেশায় এসেছি। প্রথম দিনেই পুলিশের হাতে শিশু সন্তানসহ আটক হলাম।
থানার ওসি আনিছুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় আক্কেলপুর পৌরসভার সোনামুখী মোড় বড় মসজিদের সামনে প্রাইভেট কারে তল্লাশি চালানোর সময় রক্ষিত ৪০কেজি গাঁজা ও ৩৬৫ পিচ ইয়াবাসহ তিন আসামিকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।






























