গুইমারার দুর্গম ডেবলছড়ি গ্রামে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আলো
২৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ পিএম
খাগড়াছড়ি জেলার গুইমারার দুর্গম ডেবলছড়ি গ্রামে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আলো। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহয়তায় অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা (পিআরএলসি) প্রকল্পের আওয়ায় দুর্গম ডেবলছড়ি বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আধুনিক জেলা সদর হাসপাতাল, খাগড়াছড়ি ও এসিসটেন্স ফর দি লাইভলিহুড অব দি অরজিন্স (আলো)।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য যথাক্রমে নিটল মনি চাকমা ও জয়া ত্রিপুরা। এসময় আলোর নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সকাল থেকেই রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করে জেলা সদর হাসাপাতাল ও আলোর টীম। এরপর মেডিসিন বিভাগ, শিশু, অর্থপেডিক, দন্ত, ও চক্ষু বিশেষজ্ঞ ডা. শহীদ তালুকদার, ডা. পূর্ণ জীবন চাকমা, ডা. রিপল বাপ্পী চাকমা, ডা. নয়ন ময় ত্রিপুরাসহ অন্যান্য চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা প্রদান করেন। এ সময় রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।


































