মঠবাড়িয়ায় কেন্দ্রীয় যুবদলের নেতার সাথে গ্রাম পুলিশের মতবিনিময় সভা
১২ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পিএম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সাবেক কেন্দ্রীয় কমিটির জাতীয়তাবাদী যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাতার প্রবাসী এআর মামুন খানের সাথে গ্রাম পুলিশের উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ১১ ডিসেম্বর) দুপুরে পৌর সভার ৬নং ওয়ার্ডের কাতার প্যালেস (বাসভবন) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার ১১ ইউনিয়নের সকল গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান মিল্টন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় কমিটির যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাতার প্রবাসী এ,আর মামুন খান বলেন,উন্নয়ন শুধু একটি শব্দ নয়,এটি একটি প্রতিশ্রুতি।বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রনীত ৩১ দফা পরিকল্পনা - যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিওি। তিনি বলেন,যে কোন মূল্যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সে কারনে মঠবাড়িয়ার উন্নয়নে গ্রাম পুলিশের সহযোগিতা একান্ত প্রয়োজন।কারন তৃণমূল পর্যায়ে গ্রাম পুলিশ অবস্থান করছেন।আর সমাজের সব কিছুর বিষয়ে গ্রাম পুলিশ ভাইয়েরা অবগত আছেন। তিনি গ্রাম পুলিশের প্রতি উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এক সঙ্গে কাজ করার আহবান জানান।






























