জামিনে মুক্তি পেলেন মির্জাপুরের বিএনপির ২৫ নেতাকর্মী
০৮ আগস্ট ২০২৪, ১২:৪১ পিএম
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ২৫জন নেতাকর্মী টাঙ্গাইল জেলা কারাগার থেকে গত মঙ্গলবার ও বুধবার দুদিনে জামিনে মুক্তি পেয়েছেন।
উপজেলা বিএনপির সূত্রমতে, নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে মির্জাপুর থানায় দুটি মামলা দায়ের করেন। সেই মামলায় ২৫ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়। মঙ্গলবার ও বুধবার দুদিনে ২৫ নেতাকর্মীকে জামিন দেয় আদালত।
এছাড়া গত বছরের ৩১ অক্টোবর বিএনপি-পুলিশ সংঘর্ষ চলাকালীন মসজিদের মাইকে ঘোষণার ঘটনায় পৌর এলাকার বংশাই সেলুঘাট মসজিদের মুয়াজ্জিন ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। আদালত মসজিদের মুয়াজ্জিন ওমর ফারুককেও জামিন দেন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো.মোকলেছুর রহমান সাংবাদিকদের বলেন,আদালত ১৪৬ জনকে জামিন দেন। কারাগারে জামিনের কাগজ পাওয়ায় পর তাদের মুক্তি দেয়া হয়েছে।



























