হরিরামপুরে কৃষকদের মাঝে বিশেষ জুতা বিতরণ

শামীম মোল্লা

২২ জুন ২০২৪, ০৩:৩৩ পিএম


হরিরামপুরে কৃষকদের মাঝে বিশেষ জুতা বিতরণ

হরিরামপুরে কৃষকদের মাঝে বিশেষ জুতা বিতরণ

 

মানিকগঞ্জের হরিরামপুরে রাসেল ভাইপার সাপ আতঙ্কের মধ্যে কৃষকদের মাঝে বিশেষ জুতা (গামবুট) বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে হরিরামপুর বন্ধু মঞ্চের আয়োজনে গামবুট বিতরণ করেন হরিরামপুর বন্ধু মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  এডভোকেট রাসেল হোসেন।

বিতরণ অনুষ্ঠানে রাসেল হোসেন বলেন, সম্প্রতি মানিকগঞ্জের হরিরামপুরসহ কয়েকটি জেলায় রাসেল ভাইপার সাপের আতঙ্কে কৃষকরা মাঠে যেতে পারছেননা। আমার নিজ এলাকায় পদ্মাপাড়ের কৃষকরা ফসল কাটতেও ভয় পাচ্ছেন।  

তাই আজ বিশেষ জুতা (গামবুট) ও  হাতমোজা বিতরণ করেছি। পরবর্তীতে চরাঞ্চলেও বিতরণ করবো। এসময় বন্ধু মঞ্চের সভাপতি প্রকৌ. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ,   সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সহসভাপতি কামরুজ্জামান মামুন, সবুজ দত্ত,  শরিফ হোসেন কুব্বাত, রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Ads