ফরিদপুরে জমে উঠেছে কোরবানি গরুর হাট
১১ জুন ২০২৪, ০৫:৫০ পিএম
ফরিদপুরে জমে উঠেছে কোরবানি গরুর হাট।
ফরিদপুরে জমে উঠেছে কোরবানির গরুর হাট। বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে ভিড় হাটে । ফরিদপুরের সব থেকে পুরাতন ও ঐতিহ্যবাহী হাট টেপাখোলা গরুর হাট ।
সরেজমিনে মঙ্গলবার (১১ই জুন) বিকেলে গেলে দেখা যায়, অসংখ্য ট্রাক, নসিমন, হাটের পাশে রাস্তায় গরু নামাচ্ছে। সাথে রয়েছে গরুর মহাজনেরা ও হাট সংশ্লিষ্টরা। হাটে দেশী গরুর সংখ্যা বেশী লক্ষ্য করা গেছে। কিছু কিছু ক্রেতারা তাদের বিক্রেতাদের সাথে দরকষাকষি করতে দেখা যায়। হাটের নিরাপত্তা ব্যবস্থায় সব সময় পুলিশ ও হাট সংশ্লিষ্টরা নিয়োজিত রয়েছে। এছাড়া হাটে এসে যেন কেউ প্রতারিত না হয় সেজন্য একটু পর পর মাইকিং করা হচ্ছে। হাটে দেশী গরুর পাশাপাশি ক্রস, শংকর, শাহীয়াল গরু, ফ্রিজিয়ান গরু ও বিক্রি করার জন্য বিক্রেতারা নিয়ে এসেছে।
হাটের কয়েকজন ক্রেতার সাথে কথা বললে তারা জানান, গত বছরের চেয়ে এবার হাটে তুলনামূলক গরু বেশি উঠেছে তবে বিক্রেতারা দামটা বাড়তি চাচ্ছে বলে তারা অভিযোগ জানান।
অপরদিকে গরুর বিক্রেতারা জানান, একটি গরু বিক্রির উপযোগী করে তুলতে তাদের গো খাদ্যের জন্য অনেক খরচ করতে হয়। খাদ্যের দাম বৃদ্ধির সাথে ব্যয় বেড়েছে তাদের, এজন্য ভাল গরুর তুলনামূলক দাম বেশি। বিক্রেতারা আরো জানান আশা করি ভাল মুল্য পেয়ে আমরা গরু বিক্রি করবো। তবে অনেকে বলছে রাতে গরু বেচাকেনা তুলনামূলক বেশি হয়।



























