কোডেকের আয়োজনে নলছিটিতে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান
১০ মার্চ ২০২৪, ০৮:৩১ পিএম
ছবি- সংগৃহীত।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে পিকেএসএফ’র সহযোগিতায় কোডেক সমৃদ্ধি ও প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচীর আওতায় ঝালকাঠির নলছিটিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ এর পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কুলকাঠী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে শনিবার সকাল থেকে শুরু হয়ে দুইদিন ব্যাপী এ অনুষ্ঠানের কার্যক্রম রবিবার দুপুরে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে শেষ হয়।
দুইদিন ব্যাপী এ অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, নিত্য প্রতিযোগিতা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা,যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ও নবীন - প্রবীণ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইস. এম. আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোডেকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাশেদুর রেজা, কুলকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাচ্চু ও ঝালকাঠি সহকারী জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদের মোল্লা।
এসময় কোডেক সমৃদ্ধি কর্মসূচির প্রকল্প সমন্বয়ক রুহুল আমিন হাওলাদার, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। এছাড়াও কোডেকের অন্যান্য কর্মকর্তা,কর্মচারীরা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



























