আক্কেলপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্য

চৈতন্য চ্যাটার্জী

০৬ মার্চ ২০২৪, ০৫:২৫ পিএম


আক্কেলপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্য

ছবি- সংগৃহীত।

 

জয়পুরহাটের আক্কেলপুরে পুকুরের পানিতে ডুবে ওমর আলী নামের দশ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় আক্কেলপুর পৌর সভার হাস্তাবসন্তপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ওমর আলী সানোয়ার হোসেনের ছেলে।

 

আক্কেলপুর ফায়ার সার্ভিস ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি মাছ ধরার উদ্দেশ্যে হাস্তাবসন্তপুর আশ্রয়ণ প্রকল্পের পাশে একটি পুকুরের (ডোবা) পানিতে নামলে প্রায় দুই ঘণ্টা যাবত নিখোঁজ থাকে। পরে স্থানীয়রা তাকে অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার পূর্বে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত শিশুটিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওমর আলীকে মৃত ঘোষণা করেন।

 

আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল কাদের বলেন, আমরা খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি শিশু ওমর আলীকে পানি থেকে এলাকাবাসি উদ্ধার করেছে। পরে উদ্ধারকৃত শিশুটিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

 

 

Ads