শেখ ফজলুল হক মনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
০৩ মার্চ ২০২৪, ০৫:২৯ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের মসদই গ্রামে শহীদ শেখ ফজলুল হক মনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর দেড়টার সময় মসদই প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।এটি ছিল সিজন-৬ ফাইনাল ক্রিকেট খেলা।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন দাড়িয়াপুর পল্লী মঙ্গল সমিতি বনাম বাকলিয়া সূর্য তরুণ ক্লাব চট্টগ্রাম।খেলায় ১ম পুরষ্কার ১ লাখ ২০ হাজার টাকা ও ২য় পুরষ্কার ৬০ হাজার টাকা। খেলায় দাড়িয়াপুর পল্লী মঘল সমিতি জয়লাভ করে।খেলাটির আয়োজন করেন মসদই এলাকাবাসী।
বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুল ইসলাম কবির'র পৃষ্ঠপোষকতায় খেলা কমিটির আহ্বায়ক সবুর লস্করের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সুমাইয়া আহমেদ,উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন খানসহ প্রমুখ।
উক্ত টুর্নামেন্টের উদ্বোধন,লাটারি,অতিথি বরণ, ডিসপ্লেসহ বিভিন্ন আইটেম।খেলায় হাজার হাজার দর্শক ছিল কানায় কানায় পরিপূর্ণ ।


































