নির্দিষ্ট সময়ের আগেই দুই বিদ্যালয় ছুটি, সকল শিক্ষককে শোকজ!

গাজী আরিফুর রহমান

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৮ পিএম


নির্দিষ্ট সময়ের আগেই দুই বিদ্যালয় ছুটি, সকল শিক্ষককে শোকজ!

ছবি- সংগৃহীত।

 

রকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ে ক্লাস করানোর কথা থাকলেও ঝালকাঠির নলছিটি উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ের আগে বন্ধ করে দেওয়া হয়। এ অভিযোগে ওই দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের কারণ দর্শানোর  ( শোকজ ) নোটিশ দেওয়া হয়েছে।

 

অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার  উপজেলার ৫৭ নং ভৈরবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১২৪ নং উত্তামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় দুপুর ২টা ৩০মিনিটের দিকে বন্ধ করে দেয় ওই দুই বিদ্যালয়ের শিক্ষকরা। যেখানে বিকেল ৪টার দিকে ছুটি দেওয়ার কথা। তাই ওই দুই বিদ্যালয়ের সকল শিক্ষকদের  কারণ দর্শানোর নোটিশ ( শোকজ ) দিয়েছে নলছিটি  উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুসরাত জাহান। তাঁর স্বাক্ষরিত এক পত্রে এ নোটিশ দেয়া হয়।

 

কারণ দর্শানোর চিঠি পাওয়া শিক্ষকরা হলেন,  ভৈরবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজউদ্দিন, সহকারী শিক্ষিকা কাজল দেবনাথ, সহকারী শিক্ষক মো. আরিফুর রহমান, সহকারী শিক্ষক জহিরুল হক, সহকারী শিক্ষিকা রোকেয়া ও সহকারী শিক্ষিকা সালমা খানম । ও উত্তামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জেল হোসেন, সহকারী শিক্ষিকা রেহানা পারভীন, সহকারী শিক্ষিকা রুমা নাসরিন, সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন ও সহকারী শিক্ষিকা নাসরিন সুলতানা।

 

নলছিটি  উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুসরাত জাহান বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারি ) দুপুরে মুঠোফোনে নোটিশের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দুই বিদ্যালয়ের সকল শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে।

 

 

Ads