আক্কেলপুরে সরস্বতী পূজা উদযাপিত
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫২ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী পূজা সারা দেশের ন্যায় জয়পুরহাটের আক্কেলপুরে উদযাপিত হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িসহ উপজেলার সর্ববৃহৎ বিদ্যাপিট আক্কেলপুর সরকারি মজিবুর রহমান কলেজ মাঠে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর কৃপালাভের আশায় পূজার আয়োজন করা হয়। ভক্তরা বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রার্থনা ও প্রসাদ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সোলেমান আলী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, উক্ত কলেজর প্রভাষক অধির চন্দ্র দেবনাথ, মুক্তা সাহা, পূজা কমিটির সভাপতি সবুজ কমার, সাধারন সম্পাদক সৌরভ কুমার দাস।






























