যশোরে ভোটকেন্দ্রে বোমা হামলা, আনসার সদস্য আহত
০৭ জানুয়ারি ২০২৪, ০৫:৪১ পিএম
ছবি- সংগৃহীত।
আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে যশোর-৩ (সদর) আসনে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে নিরাপত্তার দায়িত্বে থাকা মারুফ হোসেন নামের এক আনসার সদস্য আহত হয়েছেন। তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মারুফ হোসেনের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। তাঁর বাবার নাম মোতালেব হোসেন।
ভোটকেন্দ্রে গিয়ে আনসার সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে থেকে একটি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

































