সাহেবের চর নূরাণী হাফেজী ও কওমী মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম


সাহেবের চর নূরাণী হাফেজী ও কওমী মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত

রিশাল জেলার গৌরনদী উপজেলার হোসনাবাদে অবস্থিত সাহেবের চর নূরাণী হাফেজী ও কওমী মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসার প্রাঙ্গণে।

দুদিন ব্যাপী চলমান বার্ষিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোকাস বাংলার চেয়ারম্যান, দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার প্রধান সম্পাদক, হোসনাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং উক্ত মাদ্রাসার জেনারেল সেক্রেটারি সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আনিছুর রহমান আনিছ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার বর্তমান সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় অভিভাবক এবং মাদ্রাসার শিক্ষণকগণ।

১৩ ডিসেম্বর রোজ বুধবার শুরু হওয়া অনুষ্ঠান চলবে আজ ১৪ই ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। স্কুল কলেজের মতো বার্ষিক প্রতিযোগিতায় বিভিন্নধরণের ইভেন্ট না থাকলেও মাদ্রাসার রীতি অনুযায়ী ছিলো পবিত্র কোরআন তেলওয়াত, গজল পরিবেশন এবং বিভিন্ন ধরনের ইসলামিক খন্ড নাটক।

এ সময়ে ইসলামিক নিয়ম-কানুনের মধ্যে থেকে আনন্দ উদযাপন করতে দেখা গেছে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষার্থীদের উৎসাহ দিতে পবিত্র কোরআন তেলওয়াত করেছেন মাদ্রাসার শিক্ষকরাও।

মাদ্রাসার পুরো প্রাঙ্গন প্যান্ডেল করে সাজানো হয় এবং সারিবদ্ধভাবে বসানো হয়েছে চেয়ার। যেখানে বসে পবিত্র এ অনুষ্ঠান উপভোগ করেছে মাদ্রাসার সকল শিক্ষার্থীরা। দুই দিনব্যাপী চলা এ অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় পুরো মাদ্রাসার প্রাঙ্গন।

শ্রেণীভেদে শিক্ষার্থীরা অংশ নিয়েছেন বিভিন্ন প্রতিযোগিতায়। কেউ করেছেন কোরআন তেলওয়াত, কেউ করেছেন গজল পরিবেশন আবারও কয়েকজন মিলে করেছেন ইসলামিক সঙ্গীত।

এসব প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে তাদের হাতে পুরষ্কার তুলে দিবেনেএ অনুষ্ঠানের অতিথিরা। এ ছাড়াও মাদ্রাসা থেকে প্রতিবছর যারা হাফেজ সম্পর্ণ করেন তাদের মাথায় পাগড়ি পড়িয়ে দিবেন প্রধান অতিথি।
 

Ads