বরগুনায় করোনায় আইনজীবীর মৃত্যু
২৯ আগস্ট ২০২০, ০৫:২৬ পিএম
কমল কান্তি দাস। ছবি- সংগৃহীত
বরগুনা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পৃষ্ঠপোষক কমল কান্তি দাস করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হ্রদরোগে আক্রান্ত ছিলেন।
শুক্রবার বিকালে তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখান থেকে করোনার নমুনা সংগ্রহের পরে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে বরগুনা জেলায় ৮৪১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্য মারা গেছেন ১৯ জন।


































