তাপসকে ফুলের শুভেচ্ছা জানান বরিশালের মেয়র সাদিক আব্দুল্লাহ
০৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:০১ এএম
নবনির্বাচিত মেয়র তাপসকে ফুলের শুভেচ্ছা জানান বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ
ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপসকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ।
১ ফেব্রুয়ারী রাত ১১ টা ২৫ মিনিটে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার অফিসিয়াল ফেসবুক পেইজে শেখ ফজলে নূর তাপসকে ফুলের শুভেচ্ছা জানোনোর ছবি পোষ্ট করেন ।
ছবিতে আরও দেখা যায়, শেখ তাপস তার নিজের গলার মালা খুলে মেয়র সাদিককে পরিয়ে দেন।
এদিকে সর্বশেষ ঢাকা দক্ষিণের ১০৭৫টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। তাতে নৌকা প্রতীকে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩ লাখ ৯৯ হাজার ৬৯৫ ভোট, তার নিকটবর্তী রয়েছেন বিএনপির ইশরাক হোসেন। ধানের শীষ প্রতীকে তার ভোট সংখ্যা ২ লাখ ১৯ হাজার ২৭ ভোট। এছাড়া জাতীয় পাটির মোহাম্মদ সাইফুদ্দিন ৫ হাজার ২৫১ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রহমান ৩৪ হাজার ৭১০ ভোট পেয়েছেন।
























