ভোলার গাজীপুর রোডের বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী
১৩ জুলাই ২০২০, ০৫:১১ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
ভোলা সদর উপজেলার জনবহুল এলাকার বিশেষ গুরুত্বপূর্ণ রাস্তা পৌরসভা গাজীপুর রোড, শামসুদ্দিন মার্কেট থেকে ধনিয়া ইউনিয়ন এর সীমানা পর্যন্ত। এ রাস্তা দিয়ে প্রতিদিন ছাত্র-ছাত্রী, চাকুরীজীবি, ব্যবসায়ী, সাধারণ জনগণ, কোমলমতি শিশুদের স্কুলে যেতে হচ্ছে ছোট বড় গর্ত পেরিয়ে। এ রাস্তায় প্রতিনিয়ত ভারী যানবাহন থেকে শুরু করে ছোট বড় হাজার হাজার গাড়ি চলাচল করে।
প্রতিদিন এই রাস্তায় ছোট ছোট যানবাহন গুলো প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন। অসুস্থ রোগী ও মাতৃত্বকালীন সময়ে ডেলিভারি অবস্থায় অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেওয়াটা প্রায় অসাধ্য হয়ে পড়েছে। রাস্তাটি ভাঙ্গা হওয়ার কারণে যানবাহন যাতায়াত করলে রাস্তার ধূলিকণা উড়ে মনে হয় শীতের দিনে কুয়াশায় চারিদিক অন্ধকারে ঢেকে রয়েছে। অতিরিক্ত ধুলাবালি কারণে প্রতিনিয়ত এই রুটে যাতায়াতকারী মানুষগুলো অসুস্থতার শিকার হচ্ছে তেমনি পরিবেশ ভারসাম্য হারাচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন আগে এই রাস্তাটির সংস্কারকাজ হলেও বর্তমানে রাস্তাটি মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ধনিয়া ইউনিয়ন, মদনপুর ইউনিয়ন দ্বীপ, কাচিয়া ইউনিয়ন দ্বীপের এক বিশাল জনগোষ্ঠীর যাতায়াতের রাস্তা এটি।
কাচিয়া ইউনিয়ন দ্বীপ ও মদন পুর ইউনিয়ন দ্বীপ এর মানুষ নদী পথ পাড়ি দিয়ে ট্রলার বেয়ে ধনিয়া তুলাতুলি ঘাটে অবস্থান করে।
ধনিয়া ইউনিয়ন থেকে থেকে ভালো পৌরসভায় সংলগ্নে আছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে হাজার হাজার ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা যাদের প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় মূলত তারাই বেশি ভোগান্তির শিকার হচ্ছে। এছাড়াও বিকল্প কোন সড়ক না থাকায় এই তিনটি ইউনিয়নের ছাত্র-ছাত্রীরা ভোলা কলেজ এবং স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রী গুলো এ রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।
এই অঞ্চলের মানুষগুলো প্রাণের দাবি অনতিবিলম্বে রাস্তাটি পুনঃ নির্মাণ করার জন্য ভোলা ১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদসহ যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান।


































