কলাপাড়ায় র‍্যাবের অভিযানে ভুয়া ডাক্তার আটক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ মার্চ ২০২০, ০৫:৪৩ পিএম


কলাপাড়ায় র‍্যাবের অভিযানে ভুয়া ডাক্তার আটক

ছবি- প্রতিদিনের চিত্র

কলাপাড়ার মহিপুর থেকে এস এম আব্দুস সালাম (৫১) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) অতিরিক্ত পুলিশ সুপার কোম্পাণী অধিনায়ক মোঃ রইছ উদ্দিন-এর নেতৃত্বে বিকাল আনুমানিক সাড়ে ৩.০০ টার দিকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার আলীপুর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প-এর একটি বিশেষ অভিযানিক দল।

জানা গেছে, খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন সুরখালী ইউনিয়নের গাঁওঘোরা গ্রামের মৃত শেখ আব্দুল লতিফের ছেলে আব্দুস সালাম খুলনা বি এল কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স করে দীর্ঘ ১৩ বছর রেনেটা নামক ওষুধ কোম্পাণীতে এরিয়া ম্যানেজার হিসেবে চাকরি শেষে বিগত ৭ বছর যাবত কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামে বসবাস করে আসছিলো এবং চিকিতসা শাস্ত্রে কোনো প্রকার পেশাদারী ডিগ্রী অর্জন না করেও নিজেকে একজন বিশেষজ্ঞ চিকিতসা পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের রোগের চিকিতসা করে আসছিলো।

অভিযানকালে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আরিফুর রহমান উপস্থিত থেকে ওই ব্যক্তিকে ভুয়া ডাক্তার হিসেবে সনাক্ত করেন।

তাকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এব্যাপারে তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

 

Ads