আমতলীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালিত
২২ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৮ এএম
ছবি-প্রতিদিনের চিত্র
বরগুনার আমতলী উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরী, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার সকাল সারে ৮টায় উপজেলা পরিষদ চত্তর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
প্রভাতফেরীতে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেয়র মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ওসি মোঃ আবুল বাশার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার কাউন্সিলর, মুক্তিযোদ্ধা, আমতলী রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিকসহ সরকারী কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
এদিকে সকাল ৯টায় আমতলী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক খান মতিয়ার রহমান, হায়াতুজ্জামান মিরাজ, এ্যাড. এম, ইসহাক বাচ্চু, তালুকদার মোঃ কামাল, জিয়া উদ্দিন সিদ্দিকী, সাইফুল্লাহ নাসির, মোঃ হানিফ মিয়া, শাহারিয়ার পারভেজ প্রমুখ।


































