লামায় বালতির পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩১ পিএম
লামায় বালতির পানিতে ডুবে নুনারবিল পাড়া সর্দার মো. মনর আলী এর নাতি মোঃ আবদুল্লাহ আল হাজবিল নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের নুনার বিল পাড়ার মোঃ হাবিবের ছেলে।
বুধবার (১১ সেপ্টেম্বার) পৌর এলাকার নুনার বিল পাড়ায় এ ঘটনা ঘটে।
শিশুটির স্বজনরা জানায়, শিশুটি পানি ভর্তি বালতি নিয়ে খেলছিল। খেলার সময় হঠাৎ করে পা পিঁছলে বালতির পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





























