লামা দুুই ত্রিপুরা কিশোরী ধর্ষণের প্রতিবাদে বান্দরবান টিএসএফ এর মানববন্ধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ আগস্ট ২০১৮, ০৬:৪৩ পিএম


লামা দুুই ত্রিপুরা কিশোরী ধর্ষণের প্রতিবাদে বান্দরবান টিএসএফ এর মানববন্ধন

বিগত ২২ আগষ্ট, ২০১৮ ইং তারিেখ  বান্দরবান, লামা উপজেলায়,ফাঁসিয়াখালী ইউনিয়নে বিজিবি ৩ সদস্যদের দ্বারা দুুই  ত্রিপুরা কিশোরী (১১ ও ১৩)জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ধর্ষিত হওয়া দুুই ত্রিপুরা কিশোরী নিজেরাই স্বীকার করে নিয়েছে বলে জানানো হয়।

সাম্প্রতিক ঘটে যাওয়া সেই ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার নের্তৃত্বে এবং জনাব, সমিরণ ত্রিপুরা সভাপতিত্বে (সাংগঠনিক সম্পাদক, বান্দরবান জেলা শাখা) অপরাধীদের শাস্তির দাবি নিয়ে বান্দরবান প্রেস ক্লাবে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে ত্রিপুরা সম্প্রদায়ের সাথে একাত্ব হয়ে বিভিন্ন সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী, সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দসহ গন্যমান্য ব্যাক্তিবর্গরা  উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য পেশ করেন জনাব, অংথই খ্যয় মারমা, (সভাপতি, মারমা স্টুডেন্টস্ কাউন্সিল কেন্দ্রীয় কমিটি), জনাব, থোয়াইক্যজাই চাক (চাক সম্প্রদায় থেকে), জনাব, রিংগেআং ম্রো (ম্রো সম্প্রদায় থেকে) এবং জনাব, প্রশান্ত ত্রিপুরা, (সভাপতি, টিএসএফ, লামা শাখা)। বক্তারা এই বলে দাবি জানান যে, পার্বত্য চট্রগ্রামে বিশেষ করে তিন পাবর্ত্য জেলায় আদিবাসী মেয়েদেরকে ধর্ষণ যা কোন কঠোর শাস্তি প্রদান না হওয়ায় ধর্ষণ একটি সাধারণ বিষয় হয়ে উঠেছে এবং আদিবাসীদের প্রতি নির্যাতন বেড়েই চলেছে বলে জানান।

বক্তারা আরো জানান, লামা উপজেলায় সাম্প্রতিক দুই ত্রিপুরা কিশোরী ধর্ষণের জড়িত থাকা তিন বিজিবি সদস্যদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানে জোড় দাবি তুলে ধরেন।

পরিশেষে, সমিরণ ত্রিপুরা, সভাপতি বক্তব্য পেশ করেন এবং মানববন্ধনে আসা সকল সম্প্রদায়ের আদিবাসী ছাত্র-ছাত্রী এবং নের্তৃবৃন্দদের কে ধন্যবাদ প্রদান করে মানববন্ধন সমাপ্তি ঘোষনা করেন।

Ads