১২সেপ্টেম্বর আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে রোয়াংছড়িতে প্রস্তুতি সভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৩ পিএম


১২সেপ্টেম্বর আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে রোয়াংছড়িতে প্রস্তুতি সভা

বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা আ.লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে আসছে ১২ সেপ্টেম্বরে উপজেলায় আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা মাল্টিপারপাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল আয়োজিত অনুষ্ঠানে সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা।

সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি অর্থ কমিটির সভাপতি ও জেলা পরিষদের অন্যতম সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা,আওয়ামী লীগের সহ সভাপতি ও আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,আওয়ামী লীগের যুগ্ন সাধরণ সম্পাদক ধীরেন ত্রিপুরা,ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইংচিংপ্রু মারমা,নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা,সদস্য সচিব জনমজয় তঞ্চঙ্গ্যা,আলেক্ষ্যং ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি নুচমং মারমা,সাধারণ মংসে মারমা,মংহাইনু মারমা সহ তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

সূত্রে জানা গেছে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এছাড়া আরো উপস্থিত থাকার কথা রয়েছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মংঙৈপ্রু চৌধুরী,সাধারণ সম্পাদক ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,সাবেক উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী মারমা,কমিশনার অজিত কান্তি দাশ,মংহ্নেচিং মারমা প্রমুখ।

Ads