রোয়াংছড়িতে সোলার প্যানেল বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ নভেম্বর -০০০১, ১২:০০ এএম


রোয়াংছড়িতে সোলার প্যানেল বিতরণ

বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা পরিষদের আয়োজনে গরীব পরিবারের মাঝে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণী অনুষ্ঠান উপজেলা পরিষদের মিলনাতয়নে অনুষ্ঠিত হয়েছে।  সোমবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান চহ্লাইমং মারমা সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুরুষ ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ময়নুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা, সোলার প্যানেল সরবরাহ প্রতিস্থানে প্রতিনিধি মো: মেজানসহ আরো অনেকে।  
অনুষ্ঠানে সভাপতি চেয়ারম্যান চহাইমং মারমা বলেন পূর্বে যা ছিলেন না বর্তমানে অনেক কিছু হয়েছে। বর্তমান সরকার সঠিক উদ্যোগ প্রয়োগের কারণে বিদ্যুৎ বিহীন এলাকার বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করে যাচ্ছে। এ সোলার প্যানেল বিতরণের ফলে কোমলমতি শিশুরা ওই আলোতে পড়ালেখা করতে সুযোগ পাচ্ছেন। তাই যে এলাকার বিদ্যুৎ এখনো সরবরাহ করা হয়নি, সেই এলাকার প্রধানমন্ত্রীর উদ্যোগকে বাস্তবায়ন করতে বিদ্যুৎ বিহীন এলাকাগুলোতে সৌর বিদ্যুতের মাধ্যমে আলোকিত করা হবে।

 

Ads