বাংলাদেশ জয় দিয়ে বিশ্বকাপ শেষ করুক আশা তাসকিনের

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ মার্চ ২০১৬, ০৪:১৯ পিএম


বাংলাদেশ জয় দিয়ে বিশ্বকাপ শেষ করুক আশা তাসকিনের

প্রতিদিনের চিত্র :: ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড নিজেদের বেশ ভালোই প্রমাণ করে চলেছে । টানা তিন ম্যাচ জিতে দারুণ ফুরফুরে মেজাজে রয়েছে দলটি। অন্যদিকে বিপরীত চিত্র টাইগার শিবিরে। টানা তিন ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে তারা। শনিবার (২৬ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে আনুষ্ঠানিকতার ম্যাচ শক্তিশালী নিউজিল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ। আজকের ম্যাচটি দু`দলের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।

বাংলাদেশ দল বিশ্বকাপ মিশন শেষ করবে জয় দিয়ে অাশা প্রকাশ করেছেন প্রতারক আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে  নিষেধাজ্ঞার কবলে পড়া বাংলাদেশ ত্রিকেট দলের অন্যতম পেসার তাসকিন আহমেদের।

তাঁর ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আগামীকাল (শনিবার) শেষ ম্যাচে নিউজিল্যান্ডের সাথে লড়বে বাংলাদেশ। জয় দিয়ে বিশ্বকাপ শেষ করুক সে এই কামনা করেছেন।

Ads